বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Title :
মানুষের প্রত্যাশা অনুযায়ী আইন করবে সরকার: আইনমন্ত্রী অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি, বন্ধ হচ্ছে পরিবার নেওয়ার সুযোগ ভারতীয় প্রকৌশলীরা না আসায় চারদিন বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ মাটি ও পরিবেশ রক্ষায় সার-কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান রাষ্ট্রপতির গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু মক্কার পবিত্র নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা সৌদিসহ ৭ আরব দেশের সেনাপ্রধানের সঙ্গে গোপন বৈঠক ইসরায়েলি সেনাপ্রধানের ক্ষমতায় আসার আগেই প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়নে কাজ করার চিন্তা করেছেন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাঙ্গামাটির তিন জেলা মহাসড়ক উন্নয়নে প্রকল্প অনুমোদন

রাঙ্গামাটির তিন জেলা মহাসড়ক উন্নয়নে প্রকল্প অনুমোদন

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

রাঙ্গামাটি জেলার তিনটি জেলা মহাসড়কসহ চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার মোট ১৬টি সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করতে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

“চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (৩য় পর্যায়)” শীর্ষক প্রকল্পটি আজ অনুষ্ঠিত তৃতীয় একনেক সভায় অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পের আওতায় রাঙ্গামাটি জেলার তিনটি জেলা মহাসড়ক উন্নীত করা হবে। এগুলো হলো- বাঘাইহাট-মারিশ্যা জেলা মহাসড়ক ২০ কিলোমিটার, বাঙ্গালহালিয়া-রাজস্থলী জেলা মহাসড়ক ১৮ দশমিক ৭৬ কিলোমিটার এবং রাণীরহাট-কাউখালী জেলা মহাসড়ক ৬ দশমিক ২০৭ কিলোমিটার।

এছাড়া প্রকল্পের আওতায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার মোট ১৬টি সড়ক যথাযথ মান ও প্রয়োজনীয় প্রশস্ততায় উন্নীত করা হবে। এর ফলে পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগব্যবস্থা আরও উন্নত ও নিরাপদ হওয়ার সুযোগ তৈরি হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ সড়কগুলোকে নির্ধারিত মান ও প্রশস্ততায় উন্নীত করার পাশাপাশি যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

রাঙ্গামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, “প্রকল্পটি অনুমোদনের ফলে রাঙ্গামাটি জেলার গুরুত্বপূর্ণ তিনটি জেলা মহাসড়ক উন্নয়ন ও প্রশস্তকরণের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়ক যোগাযোগের মান উন্নত হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের যাতায়াত ও পণ্য পরিবহন আরও সহজ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category