বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Title :
মানুষের প্রত্যাশা অনুযায়ী আইন করবে সরকার: আইনমন্ত্রী অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি, বন্ধ হচ্ছে পরিবার নেওয়ার সুযোগ ভারতীয় প্রকৌশলীরা না আসায় চারদিন বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ মাটি ও পরিবেশ রক্ষায় সার-কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান রাষ্ট্রপতির গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু মক্কার পবিত্র নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা সৌদিসহ ৭ আরব দেশের সেনাপ্রধানের সঙ্গে গোপন বৈঠক ইসরায়েলি সেনাপ্রধানের ক্ষমতায় আসার আগেই প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়নে কাজ করার চিন্তা করেছেন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাঙ্গামাটির তিন জেলা মহাসড়ক উন্নয়নে প্রকল্প অনুমোদন

মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছাকাছি হুথিদের পাঠানো একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বুধবার  জোটের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে (জিএমটি ১৫:৫০) ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই শনাক্ত করে ধ্বংস করা হয়। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণাঞ্চলে গিয়ে পড়ে।

আল-মালকির দাবি, মক্কাকে লক্ষ্য করে হুথিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই পবিত্র নগরীটির দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

সৌদি জোটের এই মুখপাত্র বলেন, পবিত্র দুই মসজিদ এবং হজযাত্রীদের নিরাপত্তা তাদের কাছে ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় বিষয়। এ ধরনের হামলার চেষ্টা প্রতিহত করতে ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগের দিন সৌদি জোট জানিয়েছিল, খামিস মুশাইত, আবহা ও তায়েফ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানানো হয়।

দীর্ঘ সময় তুলনামূলক শান্ত থাকার পর চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী এবং হুথিদের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়েছে।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে সংঘাত আরও বিস্তৃত হয়। এর পরের বছর, ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানিয়ে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category