শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Title :
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কঙ্গোতে দুই স্কুলে আগুন, প্রাণ গেল ২৪ শিশুর ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী দ্বিতীয় লংমার্চের রুট ও সময় জানালেন জামায়াত আমির ইসরায়েলকে ভালোবাসি, নেতানিয়াহুকে নয়: হিলারি ক্লিনটন ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ফেনীতে জেলি পুশ করা চিংড়ি জব্দ, ৩ আড়তকে জরিমানা মাননীয় নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিকস সম্মেলনে ভার‌ত যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

কঙ্গোতে দুই স্কুলে আগুন, প্রাণ গেল ২৪ শিশুর

  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাবু শহরে দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে ২৪ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় কয়েকজন প্রাপ্তবয়স্কেরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে আহত শিশুদের হাসপাতালের মেঝেতে যন্ত্রণায় কাতরাতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে আগুনে ক্ষতিগ্রস্ত শিশুদের নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

অগ্নিকাণ্ডে স্কুল দুটির আশপাশের প্রায় ৩০০টি বাড়িও পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

সাউথ কিভু প্রদেশের রাজধানী বুকাবু গণতান্ত্রিক কঙ্গোর অন্যতম জনবহুল পাহাড়ি শহর। গত বছরের ফেব্রুয়ারিতে এম২৩ বিদ্রোহীরা শহরটি দখলে নেয়। বর্তমানে শহরটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category