শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Title :
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কঙ্গোতে দুই স্কুলে আগুন, প্রাণ গেল ২৪ শিশুর ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী দ্বিতীয় লংমার্চের রুট ও সময় জানালেন জামায়াত আমির ইসরায়েলকে ভালোবাসি, নেতানিয়াহুকে নয়: হিলারি ক্লিনটন ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ফেনীতে জেলি পুশ করা চিংড়ি জব্দ, ৩ আড়তকে জরিমানা মাননীয় নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিকস সম্মেলনে ভার‌ত যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তির মধ্যে দেশের স্বার্থবিরোধী কোনো বিষয় থাকলে, তা থেকে বেরিয়ে আসার বিষয়ে শিগ্‌গিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার  সকালে রাজধানীর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন অনৈতিক ও দেশের স্বার্থবিরোধী চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। বিএনপি সরকারের মূলনীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’।

তিনি বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি দুঃখজনক বলেও মন্তব্য করেন চিফ হুইপ।

ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তির প্রসঙ্গ তুলে নুরুল ইসলাম মনি বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও বন্ধুত্বপূর্ণ কোনো দেশের দুটি জাহাজ একই সময়ে এলে বন্ধুত্বপূর্ণ দেশের জাহাজ আগে খালাস করার মতো শর্তও রয়েছে কিছু চুক্তিতে। দেশের স্বার্থের পরিপন্থি এমন অসংখ্য চুক্তি শেখ হাসিনা করে গেছেন বলে দাবি করেন তিনি।

চিফ হুইপ বলেন, ‘আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমাদের দেশের স্বার্থ রক্ষার পরেই বন্ধুত্ব বজায় রাখা হবে।’

তিনি আরও বলেন, ‘এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা স্বাবলম্বী করতে চাই এই দেশকে। এর জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই করব।’

নুরুল ইসলাম মনি জানান, শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ বর্তমান সরকার পরিশোধ করেছে। দেশে বর্তমানে ১৬ লাখ টন সার মজুত রয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানেও সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category