শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Title :
ফেনীতে জেলি পুশ করা চিংড়ি জব্দ, ৩ আড়তকে জরিমানা মাননীয় নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিকস সম্মেলনে ভার‌ত যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ চীনা কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন মেসি-লেভানডফস্কির দ্বৈরথে ড্র, দর্শকের রেকর্ডে নতুন ইতিহাস অনিয়মের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ আন্তর্জাতিক মঞ্চে চীনের চিরকুট, কড়া জবাব দিলেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী

চীনা কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে মেরামতাধীন একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে মেরামত ও পরিদর্শনের কাজ চলার সময় স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে। দুর্ঘটনার সময় জাহাজে ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

এপি জানিয়েছে, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও জোরালো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের কথাও বলা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। এটি লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ। মেরামতের জন্য জাহাজটি কিংদাওয়ের ওই শিপইয়ার্ডে অবস্থান করছিল।

বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বড় কোম্পানির অধীন। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাহাজটির অগ্নিকাণ্ডের কারণ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category