মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রোজায় নিত্যপণ্যের কোনো সংকট হবে না: কৃষিমন্ত্রী

  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ধনবাড়ীতে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, রোজাকে কেন্দ্র করে সরকার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। তাই রোজায় নিত্যপণ্যের কোনো সংকট হবে না।

এ ছাড়া উপস্থিত শিক্ষার্থীদের অবৈধভাবে ধনসম্পদ উপার্জন আর বিলাসিতায় জীবন না কাটানোর আহ্বান জানান আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘অবৈধভাবে ধনসম্পদ উপার্জন করাই মূল লক্ষ্য হওয়া উচিত নয়। কত টাকা আমাদের দরকার, কতটুকু বিলাসিতা প্রয়োজন সেটি ভেবে দেখতে হবে। অন্যের প্রয়োজন ও জীবনযাত্রার দিকেও খেয়াল রাখতে হবে।’

ছাত্র-ছাত্রীদের উদ্দেশে কৃষিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক উন্নত হয়েছে। তবে সব মানুষের জীবনকে উন্নত করতে হলে দেশটিকে আর উন্নত করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী স্কয়ার হাসপাতালের পরিচালক ডা. সানোয়ার হোসেন, প্রকৌশলী আজিজুর রহমান, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইনসহ দুই হাজারেরও বেশি নবীন-প্রবীণ শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category