বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Title :
মেসি-লেভানডফস্কির দ্বৈরথে ড্র, দর্শকের রেকর্ডে নতুন ইতিহাস অনিয়মের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ আন্তর্জাতিক মঞ্চে চীনের চিরকুট, কড়া জবাব দিলেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেল ৩০৭৯ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ভারতে চোরাইপথে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি শ্রমিক নিহত সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪ দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন, তদন্ত বিএনপির মন্ত্রীর বিরুদ্ধেও হওয়া উচিত: আসিফ মাহমুদ

সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে পরিত্যক্ত অস্ত্র ও গোলাবারুদের একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা দীর্ঘ সংঘাতের সময় ব্যবহৃত ও পরিত্যক্ত অস্ত্র এবং গোলাবারুদ সাময়িকভাবে ওই গুদামে রাখা হয়েছিল। তবে কী কারণে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মন্ত্রণালয় জানায়, ক্ষতিগ্রস্ত অস্ত্র ও গোলাবারুদ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছিল। এ সময় কয়েকজন কর্মী আহত হন।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে সিভিল ডিফেন্স ও দমকল বাহিনীর একাধিক ইউনিট পাঠানো হয়। তবে মূল বিস্ফোরণের পরও একের পর এক ছোট বিস্ফোরণ ঘটতে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের ব্যাপক সমস্যায় পড়তে হয়। কয়েক ঘণ্টা ধরে ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতেও ঘটনাস্থল থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। পাশাপাশি পরপর কয়েকটি ছোট বিস্ফোরণের শব্দও শোনা যায়।

ইদলিবের স্বাস্থ্য অধিদপ্তরের গণমাধ্যম কর্মকর্তা সুভহি আসাফ হতাহতের প্রাথমিক সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের অধিকাংশের আঘাত হালকা থেকে মাঝারি মাত্রার। তাদের অবস্থা গুরুতর নয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-ইখবারিয়া জানিয়েছে, দুর্ঘটনাস্থলের আশপাশে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নতুন কোনো ঝুঁকি এড়াতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ওই এলাকায় যাওয়ার সব সড়ক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

দীর্ঘদিনের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় পরিত্যক্ত অস্ত্র ও গোলাবারুদ থেকে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিবের বিন্নিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় পাঁচজন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category