মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Title :
গ্যাস সংকট কাটলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হজযাত্রীদের সেবা উন্নত করতে এআই প্রযুক্তি ব্যবহার বাড়াচ্ছে সৌদি সংসদের দুই গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চক্রান্তকারীদের ষড়যন্ত্রে বারবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা: রিজভী রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানালেন পরীমনি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান ফলকার টুর্কের ইরান যুদ্ধে জড়ালে বড়ো ঝুঁকিতে পড়তে পারে দক্ষিণ কোরিয়া মার্কিন জাহাজ লক্ষ্য করে প্রথমবার ‘ডেস্ট্রয়ার-বিধ্বংসী’ ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইরানের দেশে সাক্ষরতার হার বেড়ে ৭৭.৯ শতাংশ: ববি হাজ্জাজ

মার্কিন জাহাজ লক্ষ্য করে প্রথমবার ‘ডেস্ট্রয়ার-বিধ্বংসী’ ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইরানের

  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

ইরানের তৈরি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি জাহাজের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ী।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ৪৮ ঘণ্টা আগে প্রথমবারের মতো একটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে ইরানি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। তার দাবি, ক্ষেপণাস্ত্রটির কারণে মার্কিন জাহাজটি সরে যেতে বাধ্য হয়।

তবে ইরানের এই দাবির বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

এর আগে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্ট্রাল কমান্ড ইরানের বিপ্লবী গার্ডকে সতর্ক করে বলেছে, তাদের দুটি জাহাজে হামলা চালানো হলে এর চেয়ে বড় অর্থনৈতিক মূল্য দিতে হবে এবং ইরানের তিনটি জাহাজ ধ্বংস করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন বাহিনীকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা দ্বিধা করবে না। প্রয়োজনে ইরানের সীমিত ও ঝুঁকিপূর্ণ তেলবাহী জাহাজের বহরও ধ্বংস করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার মোহসেন রেজায়ী ওই অঞ্চলে জাহাজ চলাচলের সম্ভাব্য ঝুঁকি নিয়েও সতর্ক করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে সমন্বয় না করে পরিচালিত জাহাজগুলোকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হতে পারে। এর ফলে বীমা জটিলতার পাশাপাশি ভবিষ্যতে এসব জাহাজের চলাচলেও নানা ধরনের বাধার মুখে পড়তে হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category