বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

উদ্যোক্তা গড়ে কর্মসংস্থান বাড়ানোই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী

  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরি।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যাবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্‌বোধন এবং ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ৫০ কোটি টাকার এই প্রকল্পটি প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। যারা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের ঋণ সহায়তার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংকের নতুন এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরি বলেন, সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। প্রান্তিক পর্যায়ে কাজ করা সৃজনশীল মানুষদের শুধু আর্থিক সহায়তা দেওয়াই নয়, তাদের প্রশিক্ষণ, পণ্যের ব্র্যান্ডিং এবং বাজারজাতকরণের সুযোগও তৈরি করা হচ্ছে।

এ ধরনের উদ্যোগ গ্রহণে কর্মসংস্থান ব্যাংককেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। তাদের প্রতিভা ও সৃজনশীলতাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে বাজারমুখী করা এবং অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে চায় সরকার।

তিনি আরও বলেন, সৃজনশীল অর্থনীতিতে যথাযথ সহায়তা দেওয়া গেলে এর ইতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়বে। একই সঙ্গে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে।

কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ কমানোর ওপরও গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে খেলাপি ঋণের হার ৪ শতাংশ। এটি ১ থেকে ২ শতাংশে নামিয়ে আনতে পারলে তা ব্যাংকের জন্য আরও ইতিবাচক হবে। কর্মসংস্থান ব্যাংক ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং মুনাফাও করছে বলে মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category