সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
ভয়াবহ অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ায় বিপর্যস্ত বিমান চলাচল, বাতিল ২০৯ ফ্লাইট ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানাল ৮ দেশ আলোচনা-সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সাংস্কৃতিক ঐক্যই সম্প্রীতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে: মাহফুজ আলম দক্ষিণ লেবাননে হামলা, নিহত ২ ভারতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী পাঞ্জাবের জন্য প্রতিবেশী দেশের চেয়ে অভ্যন্তরীণ হুমকি বেশি: মরিয়ম নওয়াজ

দক্ষিণ লেবাননে হামলা, নিহত ২

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বাহিনীর হামলায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

রোববার  (০৬ সেপ্টোবর )লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

নাবাতিয়েহ আল-ফাওকা, আরসালিম, কাফর রুম্মানসহ আশপাশের কয়েকটি এলাকায় এসব হামলা চালানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নাবাতিয়েহ আল-ফাওকায় অ্যাম্বুলেন্স যাতে নিহত ও আহতদের কাছে পৌঁছাতে না পারে, সে জন্য ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণও করেছে।

এর আগে আরসালিমের একটি ভবন ও আশপাশের বাসিন্দাদের অন্তত ৩০০ মিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে অবস্থানরত তাদের সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ দুটি বিস্ফোরকবাহী ড্রোন পাঠানোর পর এসব হামলা চালানো হয়।

তাদের ভাষ্য অনুযায়ী, একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় কোনো ইসরায়েলি সেনা হতাহত হয়নি।

তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ইসরায়েলি হামলায় ৪ হাজার ৩৫৪ জন নিহত এবং ১২ হাজার ৩২৫ জন আহত হয়েছেন।

নাবাতিয়েহ ও আলি আল-তাহের পাহাড় এলাকায় সাম্প্রতিক সংঘর্ষের মধ্যেই নতুন করে ইসরায়েলি হামলার ঘটনা ঘটল। এর আগে ইসরায়েল দাবি করেছিল, ওই এলাকায় হিজবুল্লাহর ভূগর্ভস্থ অবস্থান থেকে যোদ্ধাদের সরিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: শাফাক নিউজ এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category