রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

লেবাননের দক্ষিণাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় ইসরায়েলের উচ্ছেদ নির্দেশ

  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

লেবাননের দক্ষিণ নাবাতেহ অঞ্চলের আরব সালিম পৌরসভার বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এলাকাটি শিয়া মুসলিম অধ্যুষিত বলে জানা গেছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) আল জাজিরার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এলা ওয়াবেয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে একটি মানচিত্র প্রকাশ করেন।

সেখানে একটি ভবন লাল চিহ্ন দিয়ে দেখিয়ে বাসিন্দাদের দ্রুত ওই এলাকা ত্যাগ করতে সতর্ক করা হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, চিহ্নিত ভবনটি হিজবুল্লাহর একটি স্থাপনা। ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন হামলা চালানোর জবাব হিসেবে সেখানে হামলা চালানো হবে বলে জানানো হয়েছে।

এর আগে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়ও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব নির্দেশনার ফলে অঞ্চলটিতে নতুন করে বাস্তুচ্যুতির আশঙ্কা তৈরি হয়েছে।

উল্লেখ্য, লেবানন-ইসরায়েল সীমান্তে জাতিসংঘ নির্ধারিত ‘ব্লু লাইন’ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। লেবাননের অভিযোগ, ইসরায়েল দেশটির ভূখণ্ডের একটি অংশ দখল করে রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category