বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই মনোনয়নের মূল মাপকাঠি: হুইপ দুলু

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সব পর্যায়ে একক প্রার্থী দেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, একই উপজেলা, পৌরসভা কিংবা ইউনিয়নে বিএনপির একাধিক প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতায় নামার সুযোগ দেওয়া হবে না। দলের মধ্যে যিনি সবচেয়ে জনপ্রিয়, তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে।

শনিবার সকালে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল এবং দুপুরে নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।

দুলু বলেন, দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং এর ব্যতিক্রম করা হবে না। যারা দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন কিন্তু কোনো কারণে মনোনয়ন পাবেন না, তাদেরও মূল্যায়ন করা হবে। উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এসব ত্যাগী নেতাকর্মীর অবস্থান ও অবদান বিবেচনা করা হবে; কাউকেই বঞ্চিত করা হবে না।

নেতাকর্মীদের আগামী নির্বাচনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের রাজনৈতিক ব্যবধানও বিএনপিকে বুঝতে হবে। জামায়াত ইসলামি শিক্ষার কথা বলে তাদের নারী কর্মীদের মাঠে নামিয়েছে, যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। বিএনপির প্রার্থীদের বাড়ির নারী ভোটারদের ভোটও তারা নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করতে পারে, তাই এ বিষয়ে সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে দুলু বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সঙ্গে আঁতাত করে সাবেক সরকার ভবিষ্যৎ প্রজন্মকে অজ্ঞ রাখার চেষ্টা করেছিল। বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন ও আধুনিকায়নে কাজ করছে।

এদিকে নাটোর জেলা বিএনপির প্রয়াত আহ্বায়ক আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে অসুস্থ বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category