বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার সম্ভাব্য বিভিন্ন বিকল্প উৎসের সন্ধান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, জ্বালানি সংকট কাটাতে সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজন হলে দূরবর্তী আফ্রিকার দেশগুলো থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে।

আসন্ন জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিকে পুরোপুরি পুনর্বাসিত করতে কিছু সময়ের প্রয়োজন। ইতোমধ্যে বর্তমান সরকার ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে। একই সাথে বিদেশি ও দেশীয় ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করতে নিরাপদ পরিবেশ তৈরির কাজ চলছে।

প্রতিমন্ত্রী আরও জানান, মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি ক্রমশ জটিল হয়ে ওঠা রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘ সম্মেলনে বিশেষ অধিবেশন থাকবে। বৈশ্বিক চাপ সৃষ্টি ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category