রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

মার্কিন হামলার দুই ঘণ্টার মধ্যেই জবাব, অপেক্ষা করতে রাজি নয় ইরান

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ Time View

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পাল্টা জবাব নিয়ে প্রশ্ন তোলার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির বক্তব্যের জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেন আরাগচি।

এর আগে সাফাদি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী যুদ্ধ’ শুরুর মাত্র দুই ঘণ্টার মধ্যেই ইরান জর্দানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে হামলা চালায়। এ কারণে ইরানের ওই হামলাকে সরাসরি পাল্টা জবাব হিসেবে বিবেচনা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

সাফাদির বক্তব্যের প্রতিক্রিয়ায় আরাগচি প্রশ্ন তোলেন, আরব দেশগুলোর সার্বভৌমত্ব কিংবা ইরানের সার্বভৌমত্বকে উপেক্ষা করে চালানো আগ্রাসনের জবাব দেওয়ার আগে ইরানকে আর কতক্ষণ অপেক্ষা করতে হতো?

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, নিরপরাধ ইরানিদের প্রাণহানির ঘটনায় যে প্রাথমিক মার্কিন হামলা চালানো হয়েছিল, তাতে আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহার করা হয়।

আরাগচি বলেন, বিষয়টি জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি সত্যিই জানেন না, নাকি জেনেও এড়িয়ে যাচ্ছেন, সেটিও প্রশ্নের বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category