বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Title :
ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের জ্বালানি সংকট কাটাতে বাড়ছে এলএনজি আমদানি, বসছে নতুন টার্মিনাল: প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব বাড়ছে, মিসরে শি জিনপিংকে জমকালো অভ্যর্থনা দাম কমল এলপিজি সিলিন্ডারের বিয়ের অনুষ্ঠানে হামলা করায় যুক্তরাষ্ট্রকে শয়তান, ইসরায়েলকে ‘ছোট শয়তান’ বললেন ইরানের স্পিকার আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অনুসন্ধান শুরু শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না: ডিএসসিসি প্রশাসক মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম ৪৭ বছরের মা

বিয়ের অনুষ্ঠানে হামলা করায় যুক্তরাষ্ট্রকে শয়তান, ইসরায়েলকে ‘ছোট শয়তান’ বললেন ইরানের স্পিকার

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ এবং ইসরায়েলকে ‘ছোট শয়তান’ হিসেবে অভিহিত করেছেন। ইরানের হরমুজগান প্রদেশের সিরিকের কুহেশতাক শহরে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় চারজন নিহত ও ৫০ জনের বেশি আহত হওয়ার পর ক্ষোভ প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘালিবাফ এসব কথা বলেন।

বিয়ের অনুষ্ঠানে হামলার পাশাপাশি গত ২৮ ফেব্রুয়ারি মিনাবে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার বিষয়টিও উল্লেখ করেন ইরানের স্পিকার। তাঁর দাবি, ওই হামলায় ১৭০-এর বেশি মেয়ে শিশু নিহত হয়। এ ছাড়া যুদ্ধের সময় একটি ক্রীড়া কমপ্লেক্সে হামলায় কয়েক ডজন অ্যাথলেট নিহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এসব ঘটনার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ আখ্যা দিয়ে ঘালিবাফ বলেন, মিনাবের স্কুলে শিশুদের হত্যা করা হয়েছে, ল্যাম্পার্ড ক্রীড়া হলে শিশুদের হত্যা করা হয়েছে এবং কুহেশতাকের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে শিশুরাও নিহত হয়েছে। কোনো দেশ যদি শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্য নির্ধারণ করে এবং শয়তানের মতো হত্যা করে, তাহলে তাকে শয়তান বলাই যায়।

ইসরায়েলের প্রসঙ্গে ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি ‘ছোট শয়তানকে’ সুরক্ষা দেয়, যে নিজেও একই ধরনের আচরণ করে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রই ‘সবচেয়ে বড় শয়তান’।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে এক ডজনের বেশি মানুষ নিহত হওয়ার দাবি করা হয়। হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category