মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
প্রতিবেশীকে ফাঁসাতে মেয়েকে হত্যা, ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড সরকারের ১৮০ দিনে ‘অদক্ষতা ও অব্যবস্থাপনা’ দেখেছে এনসিপি: নাহিদ ইসলাম অক্টোবরে আন্তর্জাতিক রূপে উদ্বোধন কক্সবাজার বিমানবন্দর: বিমানমন্ত্রী তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ রংপুরে একই পরিবারের চার হত্যা: আদালতে দুই তরুণের স্বীকারোক্তি গাজায় জায়গা না-পেয়ে, দাদার কবরে বাবাকে দাফন করলেন ছেলে নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার সন্ত্রাস ও মাদক দমনে পুলিশকে আরও কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেসির গোলেও কাটল না মায়ামির জয়খরা

তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৫ Time View

দুর্বল মার্কিন ডলারের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে নতুন তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।

সোমবার (২৪ আগস্ট) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে দাম ১৫ মে-এর পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এর আগে গত সপ্তাহেও স্বর্ণের দাম ৫ শতাংশের বেশি বেড়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

বাজারে মার্কিন ডলারের দর কয়েক মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি থাকায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। সাধারণত ডলারের দাম কমলে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়। এতে মূল্যবান ধাতুটির চাহিদা বাড়ে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, চলতি সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের জুলাই মাসের ব্যক্তিগত ভোগ ব্যয় মূল্যসূচক এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশের বক্তব্যের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এসব তথ্য থেকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সুদের হার কোন দিকে যেতে পারে, সে বিষয়ে ধারণা পাওয়ার চেষ্টা করবেন তাঁরা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনাও বৈশ্বিক বাজারে প্রভাব ফেলছে। ইরানের বাণিজ্যিক অংশীদারদের লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এর মধ্যে মুনাফা তুলে নেওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলারে প্রায় অপরিবর্তিত ছিল। প্লাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম প্রতি আউন্স ১ হাজার ৩৫০ ডলারে স্থির ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category