সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

মেসির গোলেও কাটল না মায়ামির জয়খরা

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

লিওনেল মেসি গোল করেও ইন্টার মায়ামিকে হারের হাত থেকে বাঁচাতে পারেননি। ঘরের মাঠে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে শেষ পাঁচ ম্যাচে চতুর্থ পরাজয়ের স্বাদ পেয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

ম্যাচের শেষ বাঁশি বাজার আট মিনিট আগে রদ্রিগো দে পলের নিখুঁত থ্রু-বল থেকে প্রথমবারের শটে গোল করেন মেসি। তবে তার আগেই দ্বিতীয়ার্ধের মাত্র তিন মিনিটের ব্যবধানে জশ সার্জেন্ট ও ডেরিক ইটিয়েন জুনিয়রের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় টরন্টো এফসি।

এই হারের ফলে প্রায় এক মাস ধরে জয়ের দেখা পাচ্ছে না মেসির দল। এর মধ্যে লিগস কাপের প্রথম রাউন্ডেই টানা দুই হারে বিদায় নিতে হয়েছে তাদের।

এরপর গত সপ্তাহে ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হারে মায়ামি। মাঝে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র করে হারের ধারায় কিছুটা ছেদ পড়লেও জয় অধরাই থেকে যায়।

টরন্টোর বিপক্ষে হারের ফলে পয়েন্ট তালিকায়ও চাপ বেড়েছে মায়ামির। ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ডের শীর্ষে থাকা ন্যাশভিল এসসি এখন তাদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেছে।

বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন মায়ামি এখনো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তবে প্লে-অফের প্রথম পর্বে ঘরের মাঠে খেলার সুবিধা নিশ্চিত করতে সেরা চার দলের মধ্যে অবস্থান ধরে রাখার লড়াইয়ে এখন তাদের বাড়তি চাপ নিতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category