শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

দক্ষিণ লেবাননে রাতভর ইসরায়েলি বিমান হামলা

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় রাতভর বিমান হামলা ও কামান থেকে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের আলী আল-তাহের পাহাড়ি এলাকা, আল-দাবশে পাহাড়, দুহাত কফর রেমানের মধ্যবর্তী অঞ্চল এবং নাবাতিয়েহ আল-ফাওকার উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।

বিমান হামলার পাশাপাশি অঞ্চলটির বিভিন্ন স্থানে কামান থেকেও গোলাবর্ষণ করা হয়। এর মধ্যে আলী আল-তাহের পাহাড় এলাকাতেও কামানের গোলা আঘাত হেনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এসব হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category