বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়, নৌ-অবরোধ বহাল: ট্রাম্প ‘তারেক রহমান ভারত সফরে গেলে সম্মানজনক অভ্যর্থনা দেওয়া হবে’ ইরানের বিরুদ্ধে আমিরাতের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ প্রত্যাখ্যান তেহরানের হামে মৃত শিশুদের ৮২ শতাংশেরই ছিল বুকের দুধের ঘাটতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু বিএনপি সরকারের ছয় মাসে সাফল্যের চেয়ে ব্যর্থতা বেশি: গোলাম পরওয়ার ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের ফোনালাপ, মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা তালায় ১১৭০ মিটার সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন ইজ্জত উল্লাহ চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, মিলেছে অস্ত্র-বিস্ফোরক

ইরানের বিরুদ্ধে আমিরাতের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ প্রত্যাখ্যান তেহরানের

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

সংযুক্ত আরব আমিরাতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আবুধাবির এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান।

বুধবার (১৯ আগস্ট) ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই।

ইরানের বিরুদ্ধে এমন অভিযোগ করায় গভীর ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এ ধরনের বক্তব্যকে প্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির পরিপন্থী বলেও মন্তব্য করেন বাকেই।

তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানো এবং উত্তেজনা ও অস্থিতিশীলতা ঠেকাতে যে প্রচেষ্টা চলছে, ভিত্তিহীন অভিযোগ তা ব্যাহত করতে পারে।

ইরানি মুখপাত্র বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অব্যাহত অস্থিতিশীল কর্মকাণ্ডের কারণে বর্তমানে পুরো অঞ্চল একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় অতীতের বিভিন্ন ভুয়া অভিযানের ঘটনাগুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের ভিত্তিহীন মন্তব্য না করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ইসমাইল বাকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category