মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যা করার উসকানিমূলক আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রোববার প্রচারিত এক পডকাস্টে সাবেক এক ইসরায়েলি বন্দির সঙ্গে আলাপকালে তিনি এসব বিতর্কিত মন্তব্য করেন।

বেন-গভির বলেন, হামলা কেবল তাৎক্ষণিক হুমকির মধ্যে সীমাবদ্ধ না রেখে গাজায় ফিলিস্তিনিদের বেঁচে থাকার অধিকারই কেড়ে নেওয়া উচিত। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে তাড়িয়ে ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষেও সাফাই গান।

এছাড়া, ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার প্রক্রিয়ায় সরাসরি অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে সাবেক ওই ইসরায়েলি বন্দিকে সেই সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য হলেও বেন-গভিরের হাতে সরাসরি সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই। তবে তাঁর অবস্থান ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নির্মূলের উসকানি হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category