রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ইসলামাবাদে টিকটক তারকাকে গুলি করে হত্যা

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭৭ Time View

পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা ও কনটেন্ট নির্মাতা শামসো বিবিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত শুক্রবার (১৪ আগস্ট) দেশটির রাজধানী ইসলামাবাদে এ ঘটনা ঘটে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গিলামানা’ নামে পরিচিত ছিলেন শামসো বিবি। তার বাবা ফজল সাহেবজাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ এ ঘটনায় একটি হত্যা মামলা করেছে।

পুলিশকে দেওয়া অভিযোগে নিহতের বাবা জানান, ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তি তার মেয়েকে ফোন করে বাড়ির বাইরে আসতে বলেন। ফোন পাওয়ার পর ১৫ বছর বয়সী বোন আসিমা ও ভাই নেয়ামতুল্লাহকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বের হন বিবি।

পরে একটি পেট্রল পাম্পের কাছে মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি বিবির ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুলিবর্ষণের পর নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বিবির বোন আসিমা গুরুতর আহত হন।

নিহতের বাবার অভিযোগ, কাউসার ও জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে তার মেয়ের আর্থিক লেনদেন ছিল। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ওই দুই ব্যক্তি বিবিকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে ইসলামাবাদে তাদের বিরুদ্ধে আগেও একটি লিখিত অভিযোগ করা হয়েছিল বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

নিহতের বাবার দেওয়া তথ্য অনুযায়ী, শামসো বিবি প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে ভিডিও তৈরি করছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেশ জনপ্রিয়তা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category