রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে তারাপীঠের কাছে হোটেলে আগুন, প্রাণ গেল ৭ তীর্থযাত্রীর

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭৬ Time View

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে তারাপীঠের ওই চারতলা হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ওই সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিকাণ্ডের কারণ, হোটেলের নিরাপত্তাব্যবস্থা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তের কাজও চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category