বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Title :
হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে ৩ অটোরিকশা চোরকে আটক করে ১০০ রাকাত নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন স্থানীয়রা ফ্রান্সে দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অফ ফ্রান্সের দিনব্যাপী নৌ ভ্রমণ সম্পন্ন ১৫ বছরের ক্যারিয়ারে শাড়ির জন্য আদালতে আসব, তা কাম্য নয়: তানজিন তিশা ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা: রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে তাদের সব সামরিক সদস্যকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের কাজ শেষ হবে বলে জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, উগ্রপন্থী সশস্ত্র দল ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের সামরিক অভিযান এখন সমাপ্তির পথে। তাই উভয় দেশের সম্মতিতে সেনা প্রত্যাহারের এই চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১ অক্টোবর থেকে ইরাকে আর কোনো বিদেশি সৈন্য অবস্থান করবে না। দিনটিকে নিজস্ব সার্বভৌমত্ব ও জাতীয় ইতিহাসের জন্য এক বিশেষ মুহূর্ত হিসেবে দেখছে দেশটির সরকার।

এর আগে জুলাই মাসের মাঝামাঝি সময়ে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল জাইদি যুক্তরাষ্ট্র সফর করেন। সে সময় মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, ২০০৩ সালে তৎকালীন ইরাকি শাসক সাদ্দাম হোসেনের পতনে মার্কিন অভিযানের মাধ্যমে সেখানে সৈন্য মোতায়েন শুরু হয়। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন মেয়াদে দেশটিতে তাদের সামরিক উপস্থিতি বজায় ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category