বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Title :
হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে ৩ অটোরিকশা চোরকে আটক করে ১০০ রাকাত নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন স্থানীয়রা ফ্রান্সে দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অফ ফ্রান্সের দিনব্যাপী নৌ ভ্রমণ সম্পন্ন ১৫ বছরের ক্যারিয়ারে শাড়ির জন্য আদালতে আসব, তা কাম্য নয়: তানজিন তিশা ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা: রাষ্ট্রপতি নির্বাচন

বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এস এম ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের আগে ও পরে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাঁকে ফরিদপুর আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভীমপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এস এম ফারুক হোসেন ঘোষপুর ইউনিয়নের পূবিলা গ্রামের মঈনুদ্দিনের ছেলে। তিনি ঘোষপুর ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

বোয়ালমারী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ফারুক হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। একাধিক মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category