বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Title :
১৫ বছরের ক্যারিয়ারে শাড়ির জন্য আদালতে আসব, তা কাম্য নয়: তানজিন তিশা ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা: রাষ্ট্রপতি নির্বাচন অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিখোঁজ ৫ যাত্রীর সন্ধানে তল্লাশি জাতীয় গ্রিডে চরম গ্যাস-সংকট: লোডশেডিং এবং অপেক্ষা করা ছাড়া অন্য কোন বিকল্প পথ নেই : বিদ্যুৎ মন্ত্রী ইউক্রেনের ড্রোন হামলায় বন্ধ রাশিয়ার তেল শোধনাগার বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

ইউক্রেনের ড্রোন হামলায় বন্ধ রাশিয়ার তেল শোধনাগার

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১ Time View

ইউক্রেনীয় ড্রোন হামলার দুই দিন পর রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চলের ওরস্ক শহরের একটি তেল শোধনাগারের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ইয়েভগেনি সলন্তসেভ।

একই সঙ্গে এ ঘটনায় স্থানীয়ভাবে গাড়িচালকদের জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সলন্তসেভ জানান, ড্রোন হামলার পর বিস্ফোরণের ধ্বংসাবশেষের আঘাতে শোধনাগারটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অবকাঠামো তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতিগুলোর কিছু বিদেশ থেকে আমদানি করতে হয়। রাশিয়ার ওপর থাকা বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে এসব সরঞ্জাম সংগ্রহ ও মেরামতের কাজে দীর্ঘ সময় লাগতে পারে। এ কারণে পুরো প্রক্রিয়া শেষ করতে ছয় মাস পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে।

গভর্নর আরও জানান, শোধনাগারটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এখন থেকে এ অঞ্চলে জ্বালানির চাহিদা মেটাতে বাইরে থেকে সরবরাহের ওপর নির্ভর করতে হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর রাশিয়ার তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে ইউক্রেনের হামলা আরও জোরদার হয়েছে। এসব হামলার কারণে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার শুরু করা পূর্ণমাত্রার যুদ্ধের ব্যয় মস্কোর জন্য বাড়িয়ে দেওয়াই রুশ তেল অবকাঠামোয় ইউক্রেনের ধারাবাহিক হামলার অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category