মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ১০ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের একাধিক শীর্ষ মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা শেষ করে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ভারতীয় এই কূটনীতিক।

ঢাকার বৈঠক শেষে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশ একসঙ্গে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান খুঁজে বের করতে সক্ষম। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়ে তিনি উল্লেখ করেন, দুই দেশের মানুষের মূল চাওয়া একটি ভালো সম্পর্ক গড়ে তোলা, যা উভয় রাষ্ট্রের জন্যই লাভজনক।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, ঢাকায় আয়োজিত বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর বিষয়টি ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধটি ভারতের অভ্যন্তরীণ আইনি কাঠামো অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category