ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি কূটনৈতিক পথ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক ব্যক্তিগত বৈঠকে তিনি এ বিষয়ে সতর্কবার্তা দেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেনাপ্রধান জেনারেল ড্যান কেইন যুদ্ধ আরও তীব্র করার আশঙ্কাজনক পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে তিনি জানান, এ যুদ্ধ শেষ করার কোনো সহজ সামরিক সমাধান নেই।
এদিকে, যুদ্ধ শুরু হওয়ার প্রায় ছয় মাস পর ট্রাম্প সরকারের অর্থনৈতিক নীতির তীব্র সমালোচনা করেছেন মার্কিন সেনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তিনি জানান, সংঘাত, অতিরিক্ত শুল্ক ও ভুল অর্থনৈতিক সিদ্ধান্তের কারণে ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ চাকরি হারিয়েছেন। ট্রাম্পের ‘ইতিহাসের সেরা অর্থনীতি’ দাবির সমালোচনা করে তিনি বিষয়টিকে অবাস্তব বলে মন্তব্য করেন।