বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ভিসার নামে প্রতারণা, সতর্ক করল ভারতীয় হাইকমিশন

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫৬ Time View

ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে ভিসা ও কনস্যুলার সেবা দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এমন অভিযোগের পর সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, প্রতারকরা নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে এবং অর্থের বিনিময়ে দ্রুত ভিসা বা অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ভিসা প্রদান বা অর্থ দাবি করার উদ্দেশ্যে ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ই-মেইলের মাধ্যমে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়।

প্রতারণা এড়াতে সাধারণ মানুষের প্রতি তিনটি পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন। কোনো কল, বার্তা বা প্রস্তাব পেয়ে কাউকে অর্থ না দেওয়া, ব্যক্তিগত বা আর্থিক তথ্য কারও সঙ্গে শেয়ার না করা এবং প্রতারণার চেষ্টা হলে সংশ্লিষ্ট ফোন নম্বর ও স্ক্রিনশটসহ সব তথ্য visa.dhaka@mea.gov.in ঠিকানায় ই-মেইল করে হাইকমিশনকে জানানো।

সতর্কবার্তায় সবাইকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও বিষয়টি জানিয়ে নিরাপদ থাকতে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category