বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Title :

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম।

সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।

সর্বশেষ লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৩৯ মার্কিন ডলারে।

এর আগে এক দিনের ব্যবধানে প্রায় ৭ শতাংশ দরপতনের পর এটি তিন সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৫ মার্কিন ডলারে পৌঁছেছে।

আগের লেনদেনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের নতুন উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে।

ফলে সরবরাহ নিয়ে শঙ্কা বাড়ায় তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category