বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলা, হতাহত একাধিক

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৭ Time View

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস এলাকায় একটি ফাস্টফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। শনিবার বিকেলে ‘ইন-এন-আউট বার্গার’ রেস্তোরাঁয় এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। হামলায় বন্দুকধারী নিজেও নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।

টুইন ফলসের পুলিশ প্রধান ম্যাথিউ হিকস সাংবাদিকদের জানান, শনিবার বিকেলের এই হামলায় বন্দুকধারীসহ একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে নিহতদের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট করা হয়নি। হিকস বলেন, ঘটনাস্থলটি অত্যন্ত ভয়াবহ ও বিশৃঙ্খল অবস্থায় ছিল। আমরা ধারণা করছি জননিরাপত্তার ওপর থাকা হুমকি এখন শেষ হয়েছে। বর্তমানে নিহতদের স্বজনদের খবর দেওয়ার প্রক্রিয়া চলছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি রেস্তোরাঁর পাশের একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান, রাইফেল হাতে এক ব্যক্তি ড্রাইভ-থ্রু এলাকা দিয়ে বেরিয়ে আসছেন। এই সময় পিস্তল হাতে থাকা অপর এক ব্যক্তি বন্দুকধারীর ওপর পাল্টা গুলি চালান। তিনি এক রেস্তোরাঁ কর্মীকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে নিতে দেখেন। ওই নারী বুকে গুরুতর আঘাত পেয়েছিলেন।

শহর কর্তৃপক্ষের মুখপাত্র জশ পালমার জানিয়েছেন, তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন যে হামলাকারী একজনই ছিল। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শোক প্রকাশ করেছেন আইডাহোর সিনেটর মাইক ক্রাপো। তিনি জরুরি উদ্ধারকারী দলের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঘটনার পর থেকে পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category