বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

সাফ চ্যাম্পিয়নশিপে ভারত পাকিস্তান এক গ্রুপে, আলাদা গ্রুপে বাংলাদেশ

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১২১ Time View

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপে এবার আলাদা গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। শনিবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশকে রাখা হয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

আয়োজক হিসেবে বাংলাদেশকে ড্রয়ের একটি পটে রাখা হয়। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে থাকায় ভারত ছিল অন্য পটে। ফলে ড্রয়ের আগেই নিশ্চিত ছিল, গ্রুপ পর্বে বাংলাদেশ ও ভারতের মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে না।

আগামী ৪ নভেম্বর ঢাকায় শুরু হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। এর আগে ২০১৮ সালে সর্বশেষ এই প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ।

ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে নেপালকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে সাফ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নেপালকে সরাসরি ‘এ’ গ্রুপে যুক্ত করা হবে। সে ক্ষেত্রে বাংলাদেশের গ্রুপ পর্বের লড়াই আরও কঠিন হয়ে উঠতে পারে।

টুর্নামেন্টে প্রতিটি গ্রুপে রাউন্ড-রবিন পদ্ধতিতে ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category