বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ২

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View

ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসী হামলায় দুই শ্রমিক নিহত হয়েছেন। হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জেলার কেল্লাম গ্রামে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় ।

ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

নিহতদের একজনের নাম দীপক। হাসপাতালে মারা যাওয়া অপর শ্রমিকের নাম ভূপেন্দ্র।  তারা দুজনই ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

গত ১০ দিনের মধ্যে এটি জম্মু-কাশ্মীরে এটি দ্বিতীয় সন্ত্রাসী হামলা। এর আগে গত সপ্তাহে আনন্তনাগ জেলায় এক পুলিশ সদস্য সন্ত্রাসী হামলায় নিহত হন।

এর প্রেক্ষিতে কাশ্মীরজুড়ে পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে তিন হাজারের বেশি সন্দেহভাজনকে আটক করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category