বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Title :
ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী জাপানে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, আটকা বহু মানুষ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে: মাহবুবে রহমান শামীম মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী ককরোচদের তোপের মুখে সব মামলা প্রত্যাহারের উদ্যোগ শুভেন্দুর নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিলেন সেলিনা হায়াৎ আইভী নেতানিয়াহুর গ্রেপ্তার চান ৪৬ শতাংশ আমেরিকান

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২ Time View

অবশেষে আনুষ্ঠানিকভাবে ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। মঙ্গলবার ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন তিনি।

বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ফরাসি সংবাদমাধ্যমে জোর গুঞ্জন ছিল, দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে জিদানই দায়িত্ব নিতে যাচ্ছেন। সেই জল্পনার অবসান ঘটিয়ে এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

ফ্রান্সের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা তারকা জিদান ১৯৯৮ সালে স্বাগতিক হিসেবে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়েও সমান সফলতা দেখান তিনি। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিরল কীর্তি গড়েন। ২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়ালের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি কোনো দলের কোচ হিসেবে কাজ করেননি।

এবার প্রায় পাঁচ বছর পর আবারও কোচিংয়ে ফিরছেন জিদান। তার হাতে দায়িত্ব তুলে দেওয়া হলো এমন এক ফ্রান্স দলকে, যারা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ৫৪ বছর বয়সী জিদান বলেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া তার জন্য অসাধারণ সম্মানের বিষয়। তিনি বলেন, এর আগে বহুবার বলেছেন যে, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় কিছু তার কাছে নেই। তাই এই দায়িত্ব পাওয়া যেমন আনন্দের, তেমনি এটি তার জন্য অনেক বড় গর্বেরও।

তিনি আরও বলেন, জাতীয় দলের দায়িত্বের সঙ্গে বড় দায়িত্ববোধও জড়িয়ে আছে। এ সুযোগ করে দেওয়ার জন্য তিনি ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি, নির্বাহী কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে জাতীয় দলকে নিয়ে তার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে বলেও উল্লেখ করেন।

জিদান জানান, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর বিশ্বের বিভিন্ন ক্লাব ও জাতীয় দল থেকে কোচ হওয়ার একাধিক প্রস্তাব পেয়েছিলেন। তবে সেগুলো গ্রহণ করেননি। ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সুযোগের অপেক্ষাতেই ছিলেন বলে তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়েই ফ্রান্স জাতীয় দলের ডাগআউটে অভিষেক হবে জিনেদিন জিদানের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category