সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১০৫ Time View

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে থাকা মার্কিন ঘাঁটিতে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

রোববার ভোরে বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তেহরান এই পাল্টা আঘাত হানে। হামলার পর বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে উপসাগরীয় দেশগুলো।

এর আগে হরমুজ প্রণালীর অননুমোদিত পথ দিয়ে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজ পারাপারের চেষ্টা করলে গুলি ছোড়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বাহিনীটির দাবি, বারবার নির্দেশনা অমান্য করায় সতর্কতামূলক গুলি চালিয়ে সাইপ্রাসের জাহাজটিকে থামানো হয়। এই ঘটনার পরপরই হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় আইআরজিসি।

হরমুজে জাহাজে হামলার প্রতিক্রিয়ায় ইরানে তৃতীয় দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার রাতের সেই হামলায় ইরানের বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বন্দর-ই দেয়ার এবং আসালুয়েহ বন্দরকে লক্ষ্যবস্তু করে মার্কিন বাহিনী। জাস্ক ও বুশেহরে অন্তত ২৪টি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এই ঘটনার পর ইরানকে আরও চড়া মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category