বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৩ Time View

রক্তের সম্পর্ককে দূরে ঠেলে শৈশবের এক বন্ধুর নামে বিপুল সম্পদ উইল করে দিয়েছেন চীনের সাংহাইয়ের ১৯ বছর বয়সী এক শিক্ষার্থী। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি টাকা (দুই কোটি ইউয়ান) মূল্যের এই সম্পত্তি হস্তান্তরের ঘটনাটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। নিজের পরিচয় আড়াল রাখতে ওই তরুণ কেবল ‘লি’ নামের পদবিটি ব্যবহার করেছেন।

সম্প্রতি এই উইলটি আইনিভাবে নিবন্ধিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ জানায়, লির এই বিশাল সম্পত্তির ভেতর একটি ফ্ল্যাট ও ব্যাংকে জমানো মোটা অঙ্কের টাকা রয়েছে। লির বাবা-মায়ের বিচ্ছেদের পর তাঁরা দুজনেই আলাদা সংসার শুরু করেন। পরবর্তীতে এই সম্পত্তি তাঁরা লির নামে লিখে দিয়েছিলেন।

লি জানান, তিনি নিয়মিত বিভিন্ন ঝুঁকিপূর্ণ খেলাধুলায় অংশ নেন। তাই ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে নিজের উপার্জিত বা পাওয়া সম্পদ যেন নিজের ইচ্ছা অনুযায়ী কাজে লাগে, সেই বাস্তব চিন্তা থেকেই এই সিদ্ধান্ত। লির মতে, তাঁর বাবা-মায়ের বর্তমান জীবনসঙ্গীদের তিনি নিজের পরিবারের অংশ মনে করেন না। তাঁরা যেন এই সম্পদের কোনো ভাগ না পান, সেটি নিশ্চিত করতেই তিনি বহু বছরের বিশ্বস্ত ও শৈশবের ঘনিষ্ঠ বন্ধুকে বেছে নিয়েছেন।

দেশটির আইন অনুযায়ী, লি অবিবাহিত ও নিঃসন্তান হওয়ায় স্বাভাবিক মৃত্যুতে তাঁর বাবা-মাই হতেন এই সম্পত্তির মালিক। তবে চীনের উত্তরাধিকার আইনে নিজের পছন্দের যেকোনো ব্যক্তির নামে উইল করার বৈধ অধিকার রয়েছে। সাংহাইয়ের ‘চায়না উইল রেজিস্ট্রেশন সেন্টার’-এ এই উইলটি করা হয়। তবে নিয়ম অনুসারে, লির মৃত্যুর ৬০ দিনের মধ্যে ওই বন্ধুকে সরকারিভাবে এই সম্পদ নিজের নামে বুঝে নিতে হবে, অন্যথায় তিনি মালিকানা হারাবেন।

এই ঘটনার সূত্র ধরে চীনে তরুণদের মধ্যে অল্প বয়সে উইল করার একটি নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ওই রেজিস্ট্রেশন সেন্টারের তথ্যমতে, আগে যেখানে উইলকারীদের গড় বয়স ছিল ৭৭ বছর, তা এখন কমে দাঁড়িয়েছে ৬৭ বছরে। বিশেষ করে নতুন প্রজন্মের মানুষেরা নিজেদের ভবিষ্যৎ ও আর্থিক পরিকল্পনা নিয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠছেন। লির এই সাহসী ও ব্যতিক্রমী পদক্ষেপ নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে-কেউ কেউ তাঁর দূরদর্শিতার প্রশংসা করছেন, আবার কেউ পরিবারের ওপর এমন অনাস্থা নিয়ে প্রশ্ন তুলছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category