বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

পর্তুগালের লিসবনে ডেইলি বাজারের যাত্রা শুরু

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৩৬ Time View

ডেস্ক রিপোর্টঃ পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মার্টিম মনিজ এলাকার বাংলাদেশী অর্ধুষীত রুয়া দোস আনজোস ৪ সি নম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন হালাল গ্রোসারি শপ ডেইলি বাজার।

প্রতিদিনের বাজারকে সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করতে প্রতিষ্ঠিত ডেইলি বাজারে পাওয়া যাবে তাজা হালাল মাংস, ফ্রোজেন মাছ, বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেম, সতেজ সবজি, নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য এবং বাংলাদেশি মসলাসহ দৈনন্দিন প্রয়োজনীয় নানা সামগ্রী।

উদ্যোক্তারা জানান, ব্যস্ত জীবনে বাজার করতে গিয়ে সময় নষ্ট হওয়ার বিষয়টি বিবেচনায় রেখে ডেইলি বাজারে চালু করা হয়েছে প্রি-অর্ডার সেবা। গ্রাহকরা ফোনে ৯২০ ০৫৬ ৮৩০ নম্বরে অর্ডার করলে প্রয়োজনীয় পণ্য আগে থেকেই প্রস্তুত রাখা হবে। ফলে দোকানে এসে দীর্ঘ সময় অপেক্ষা না করে সহজেই বাজার নিয়ে বাড়ি ফেরা সম্ভব হবে।

ডেইলি বাজারের অন্যতম উদ্যোক্তা মো. রাজীব বলেন, “আমাদের লক্ষ্য হলো হালাল মাংস ও মাছসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য সঠিক দাম ও মান বজায় রেখে মানুষের কাছে পৌঁছে দেওয়া। পাশাপাশি সুলভ মূল্যে আগে থেকে পণ্য অর্ডারের সুযোগ দিয়ে মানুষের সময় ও খরচ সাশ্রয় করা।”

আরেক উদ্যোক্তা নাজমুল হাসান বলেন, “আমাদের দোকানটি এমন একটি স্থানে করা হয়েছে যেখানে পর্যাপ্ত পার্কিং সুবিধা রয়েছে এবং মার্টিম মনিজ থেকে সহজে যাতায়াত করা যায়। যারা ঝামেলাহীন ও নিরিবিলি পরিবেশে বাজার করতে চান, তাদের জন্য এটি একটি সুবিধাজনক উদ্যোগ।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, প্রধান উপদেষ্টা জাহেদ কায়সার, কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম আহমেদ, মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান, পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেইন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদ আহমেদ, পর্তুগাল চ্যানেল আই প্রতিনিধি হাফিজ আল আসাদ, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব জহিরুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী জহির আহমেদসহ স্থানীয় কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

গুণগত মান, সতেজতা এবং আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বাজার লিসবনে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষের দৈনন্দিন বাজারের একটি বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category