সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সৌদিতে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩ Time View

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালীর পশ্চিমে অবস্থিত রাস তানুরা এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

উল্লেখ্য, প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার রাস তানুরা টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) রফতানি কার্যক্রম শুরু করেছিল আরামকো।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ বা অন্য কোনো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category