বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮০ Time View

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার মধ্যেই হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২৭ জুন) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, এর আগে বৃহস্পতিবার একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, শনিবারের হামলায় তেলবাহী ট্যাংকারটির ব্রিজ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজে থাকা সব নাবিক নিরাপদ রয়েছেন।

এদিকে, নির্দিষ্ট কোনো জাহাজে হামলার দায় স্বীকার করেনি ইরান। তবে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অনুমোদন ছাড়া চলাচলকারী কয়েকটি জাহাজকে সতর্ক করতে গুলি ছুড়েছে। একই প্রতিবেদনে দাবি করা হয়, এ ঘটনার পর কিছু জাহাজ ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে ‘প্রতিরক্ষামূলক’ পাল্টা হামলা চালিয়েছে। একই সময়ে বাহরাইনে, যেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আঞ্চলিক সদর দপ্তর রয়েছে, সেখানে ইরানি ড্রোন হামলার খবরও প্রকাশিত হয়েছে।

তবে এসব ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মার্কিন সেনাবাহিনী। উল্লেখ্য, অতীতেও সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের অভিযানের জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category