সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

যশোরের পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০

  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

যশোরের একটি পিকনিক বাস উল্টে দুইজন নিহত ও অত্যন্ত ৪০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতরা নড়াইলের সীমান্তবর্তী  যশোরের বাঘারপাড়া বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী,  শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।

আহতদের গোপালগঞ্জের কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্সে, ফরিদপুর ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল জানান, বৃহস্পতিবার সকালে ৩টি বাসে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পিকনিকে যায় দুই শতাধিক শিক্ষার্থী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অফিস স্টাফ। সারাদিন গোপালগঞ্জের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যার পরে সমাধিস্থল থেকে শিক্ষার্থীদের নিয়ে বাস তিনটি ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানি ভাটিয়াপাড়া মোড় থেকে আধাকিলোমিটার দুরে বরাশুর নামক স্থানে দ্বিতীয় বাসটি প্রথম বাসটিকে অভারটেক করতে গিয়ে দ্বিতীয় বাসটি দুর্ঘটনায় পড়ে। মেইন সড়ক থেকে বাসটি সরাসরি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় দ্বিতীয় বাসটির মধ্যে থাকা অভিভাবক সদস্য বিদুৎ কুমার বিশ্বাস ঘটনাস্থলে মারা যান। এছাড়া গুরুতর আহত হয় বাসটিতে থাকা আরো ৪০ জন শিক্ষার্থী শিক্ষকরা। আহতের মধ্যে বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদিপ্ত বিশ্বাসকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

এদিকে দুর্ঘটনার খবর শুনে আহত ও নিহতেন খোঁজ খবর নিতে আসেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। একের পর এক অ্যাম্বুলেন্সে আহত শিক্ষার্থীদের নিয়ে যশোর হাসপাতালে আসলে হাসপাতাল চত্বরে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়। হাসপাতাল চত্বরে রোগীর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে।

আহতদের খোঁজ খবর নিতে এসে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, দুর্ঘটনায় কবলিত সকল শিক্ষার্থীদের চিকিৎসায় কোন অসুবিধা হবে না। চিকিৎসার যাবতীয় অর্থ ও  সহযোগিতা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে।  এই ঘটনায় আমরা শোকাহত।

যশোর জেনারেল হাসাপাতারের ডা. আখতারুজ্জামান বলেন, যশোর জেনারেল হাসাপাতালে ১৫ জনকে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে হাসপাতালে মৃত অবস্থায় একজনকে আনা হয়। বাকী আর একজন ঘটনাস্থলেই মারা গেছে। ১৫ জন আহতের মধ্যে ৩ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার মধ্যে এক জনের অবস্থা গুরুতর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category