বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

দুইমাস পর বাচ্চার মুখ দেখবেন মাহিয়া মাহি?

  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০১ Time View

মা হচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বছরের সেপ্টেম্বর মাসে সুখবরটি নিজেই জানিয়েছেন তিনি।

তখন মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা মাহি এখন প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় দিন গুনছেন। সম্প্রতি এ প্রসঙ্গে গণমাধ্যমে মাহি বলেন, ‘আমি যে চিকিৎসকের কাছে নিয়মিত শরীর চেকআপ করছি, ইনজেকশন নিচ্ছি, তিনি আমাকে জানিয়েছেন, আড়াই মাসের মধ্যেই সন্তান জন্ম হতে পারে। আমি মা হব। সবাই আমার জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।

রাকিবকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনও বন্ধুদের সঙ্গে, আবার কখনও শুধু তারা দুজনে। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন।

বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি। এই দম্পতির ভালোবাসার নমুনা প্রতিনিয়ত দেখছে নেটিজেনরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category