রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Title :
বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী কালীগঞ্জে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগ স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী এই বাজেট দেশকে ঋণনির্ভরতার পথে ঠেলে দেবে: মামুনুল হক বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ভারতীয় বিমানবাহিনীর প্রধান ভরসা এএন-৩২ বিমান বিধ্বস্ত ঐতিহাসিক পাতলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে অস্থিতিশীলতা তৈরি করাই বিরোধী দলের লক্ষ্য: প্রধানমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২৫৮৬ কোটি টাকার বাজেট প্রস্তাব

কালীগঞ্জে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগ

  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮ Time View

টানটান উত্তেজনা ও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ের মাঝে দলবদলের এক অভিনব ঘটনা ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জে। আর্জেন্টিনার কট্টর সমর্থক ইসতিয়াকুল হক ইমন এবার রীতিমতো দুধ দিয়ে গোসল করে চিরশত্রু শিবিরে, অর্থাৎ ব্রাজিলে যোগ দিয়েছেন।

শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজ মাঠে প্রকাশ্যে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ইমনের এই দলবদলকে মহাসমারোহে স্বাগত জানিয়েছে স্থানীয় ব্রাজিল সমর্থকরা। তাদের দাবি, দেরিতে হলেও ইমনের সুবুদ্ধির উদয় হয়েছে। সে বুঝতে পেরেছে আসল ফুটবল নান্দনিকতা কোথায়। একজন খাঁটি ফুটবলপ্রেমী কখনো ব্রাজিলের সাম্বা জাদু না ভালোবেসে থাকতে পারে না। তাই তাকে বুকে টেনে নেওয়া হয়েছে।

এদিকে ইমনের এমন আকস্মিক ‘দলবদল’ সহজভাবে নেয়নি স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা। খবর পেয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের সাফ কথা, আর্জেন্টিনা সমর্থকদের আবেগ আর ভালোবাসা এত সস্তা নয়। যে দুধ দিয়ে গোসল করে চলে গেছে, সে কোনোদিনও খাঁটি সমর্থক ছিল না। তার চলে যাওয়ায় আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর কোনো ক্ষতি হবে না।

শনিবার বিকেলে তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজ মাঠে এক হট্টগোলপূর্ণ পরিবেশে ইমনের মাথায় দুধ ঢেলে তাকে নীল-সাদা থেকে হলুদ-সবুজ শিবিরে বরণ করে নেওয়া হয়। এই অভিনব আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন তৌফিক, মোহন, নয়ন, মিরাজ ও সাদিকসহ স্থানীয় বেশ কয়েকজন কট্টর ব্রাজিল সমর্থক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category