বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিসিবির সভাপতি হলেন তামিম ইকবাল

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০১ Time View

অ্যাডহক কমিটির প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। এর মাধ্যমে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করলেন সাবেক এই ড্যাশিং ওপেনার। একই সঙ্গে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

রোববার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয় বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনের প্রথম ধাপে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে রেকর্ড সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। পরে নবনির্বাচিত পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন।

ক্লাব ক্যাটাগরিতে মোট ১২টি পরিচালক পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন, যার মধ্যে ভোট দেন ৭৪ জন। ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নিয়ে তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক পদ নিশ্চিত করেন।

পরবর্তীতে পরিচালক পর্ষদ গঠনের পর বোর্ড রুমে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এ পদে একমাত্র প্রার্থী থাকায় ভোট গ্রহণ ছাড়াই সর্বসম্মতিক্রমে তামিম ইকবালকে সভাপতি ঘোষণা করা হয়।

নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে আরও ১১ জন পরিচালক নির্বাচিত হন। তাদের মধ্যে রয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, মাসুদুজ্জামান, ফয়সাল ইয়াসির, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, আসিফ রাব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম বাবু, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম ও সাকেফ আহমেদ সালাম।

এদিকে ১২টি পরিচালক পদের মধ্যে ৪ জন প্রার্থী নির্বাচিত হতে পারেননি।

এর আগে অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সফল নির্বাচন আয়োজন করে দায়িত্ব শেষ করেন তামিম ইকবাল। তার হাত ধরেই দেশের ক্রিকেট বোর্ডে নতুন নেতৃত্বের সূচনা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category