বুধবার, ২৭ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Title :
জঙ্গল সলিমপুরে হামলাকারীদের কঠোর হস্তে নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়া ঘাটে ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের উপচেপড়া ভিড় ম্যাচ চলাকালে মাঠেই মারা গেলেন ক্রিকেটার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে মাঠপর্যায়ে কঠোর নজরদারির নির্দেশ ঈদ জামাতকে ঘিরে প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া মাঠ ঈদ ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় কোনো শঙ্কা নেই: র‍্যাব ডিজি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো সাত সদস্যের ‍‍‘কিচেন কেবিনেট‍‍’: সাবেক উপদেষ্টা মাত্র ১২০ টাকায় নোয়াখালীতে পুলিশে চাকরি পেলেন ৫৮ জন পাচার হওয়া অর্থ ফেরাতে ৩ দেশের সঙ্গে চুক্তি করেছে সরকার : মাহদী আমিন হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

ম্যাচ চলাকালে মাঠেই মারা গেলেন ক্রিকেটার

  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭ Time View

খেলার মাঠেই ঘটে গেল এক নির্মম ট্র্যাজেডি। ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ভারতের সাবেক পেসার এসএল অক্ষয়।

ভারতের বেঙ্গালুরুতে তৃতীয় ডিভিশনের একটি ক্রিকেট ম্যাচ খেলার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেখানে অংশ নেওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

রোববার বেঙ্গালুরুর কেআর পুরম এলাকার মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছিল। ম্যাচ চলাকালে মাঠে ফিল্ডিং করছিলেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

ফিল্ডিং করা অবস্থায় আচমকাই বুকে তীব্র ব্যথা অনুভব করেন অক্ষয়। পরিস্থিতি বেগতিক দেখে মাঠে থাকা সতীর্থরা কোনো সময় নষ্ট করেননি।

তাৎক্ষণিকভাবে তারা অক্ষয়কে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার এমন আকস্মিক ও অকালমৃত্যুর খবরে কর্ণাটকের পুরো ক্রিকেট অঙ্গনে গভীর শোক ও স্তব্ধতা নেমে এসেছে।

পেশাদার ক্রিকেটে কর্ণাটক রাজ্যের নিয়মিত এবং পরিচিত মুখ ছিলেন অক্ষয়। রাজ্য দলের হয়ে বেশ কয়েকটি লিস্ট-এ এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল তার।

দীর্ঘদিন ধরে স্থানীয় ক্রিকেটে দারুণ পারফর্ম করে আসছিলেন এই পেসার। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সতীর্থদের কাছে তিনি অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন।

সতীর্থরা জানান, অক্ষয় ব্যক্তিগত জীবনে ভীষণ শান্ত স্বভাবের এবং সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন। তার এমন বিদায় কেউ মেনে নিতে পারছেন না।

এই গুণী ক্রিকেটারের অকালপ্রস্থানে গভীর শোক প্রকাশ করেছেন কর্ণাটক ক্রিকেট সংস্থার সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category