মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Title :
অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো সাত সদস্যের ‍‍‘কিচেন কেবিনেট‍‍’: সাবেক উপদেষ্টা মাত্র ১২০ টাকায় নোয়াখালীতে পুলিশে চাকরি পেলেন ৫৮ জন পাচার হওয়া অর্থ ফেরাতে ৩ দেশের সঙ্গে চুক্তি করেছে সরকার : মাহদী আমিন হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু ভারতে ১০ দিনে চার বার পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় ‘রাসুল (সা.)-এর শিক্ষাই আদর্শ জীবন গড়ার মূলমন্ত্র’: এমসি ইনস্টিটিউট ফ্রান্সের পুরস্কার বিতরণ অনুষ্ঠান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬ Time View

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর আকস্মিক ড্রোন হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক সেনা গুরুতর জখম হয়েছেন বলে নিশ্চিত করেছে আইডিএফ।

রোববার ইসরায়েলের একটি সামরিক স্থাপনা টার্গেট করে এই ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

নিহত ওই সেনার নাম সার্জেন্ট নেহোরাই লেইজার (১৯)। তিনি ইলাত অঞ্চলের বাসিন্দা ছিলেন এবং আইডিএফের ৬০১তম ব্রিগেডে কমব্যাট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরক ভর্তি একটি ড্রোনের সরাসরি আঘাতেই ওই সেনার মৃত্যু হয়। ঘটনার পর আহত অন্য সেনাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এদিকে এই ঘটনার পরপরই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় পাল্টা ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, চলতি বছরের মার্চের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী, শিশু ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category