রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
৩০ দিনের মধ্যে যুদ্ধের স্থায়ী অবসান চায় ইরান: নতুন প্রস্তাব তেহরানের প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কাউকে বাদ দিচ্ছি না: শিক্ষামন্ত্রী বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আনুষ্ঠানিক ঘোষণা: তথ্যমন্ত্রী শাপলা চত্বরে হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! ডিএমপির তিন থানায় ওসিকে বদলি ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা ভক্তদের আরও কাছাকাছি আসতে ইউটিউব চ্যানেল খুললেন জয়া বিএনপি নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চায়, সংস্কারে তাদের অনীহা: আখতার হোসেন গণমাধ্যমের স্বাধীনতার প্রধান অন্তরায়: মালিকের স্বার্থ ও খণ্ডিত সত্য

ভক্তদের আরও কাছাকাছি আসতে ইউটিউব চ্যানেল খুললেন জয়া

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪ Time View

এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার নতুনভাবে ভক্তদের সামনে হাজির হয়েছেন। অভিনয়ের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের উপস্থিতি আরও বিস্তৃত করতে ও ভক্তদের আরও কাছাকাছি আসতে তিনি চালু করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল।

অভিনয়কে যিনি দীর্ঘদিন ধরে নিজের শিরা-উপশিরায় ধারণ করে আসছেন, সেই জয়া আহসান পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার তিনি সেই পর্দার আড়ালের গল্পও দর্শকের সঙ্গে ভাগ করে নিতে চান।

জয়া আহসান জানিয়েছেন, শুটিংয়ের প্রস্তুতি, অভিনয়ের পেছনের পরিশ্রম, সেটে ঘটে যাওয়া অজানা মুহূর্তসহ নানা অভিজ্ঞতা তিনি নতুন এই প্ল্যাটফর্মে তুলে ধরবেন। পাশাপাশি তার দৈনন্দিন জীবন ও ব্যক্তিগত কিছু বিশেষ মুহূর্তও ভক্তরা জানতে পারবেন।

প্রকৃতিপ্রেমী এই অভিনেত্রী ভ্রমণ, প্রকৃতির সঙ্গে সময় কাটানো এবং জীবনের শান্ত মুহূর্তগুলোকেও ভিডিও আকারে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন।

তার মতে, দর্শকের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার জন্য ইউটিউব একটি কার্যকর মাধ্যম।
নতুন এই উদ্যোগে ভক্তদের সক্রিয় অংশগ্রহণও চান তিনি। নিয়মিত কনটেন্টের মাধ্যমে নিজের সৃজনশীল কাজ ও জীবনযাত্রার আরও কাছাকাছি পৌঁছাতে চান জয়া আহসান।

এদিকে অভিনয়ের পাশাপাশি তিনি বর্তমানে ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ ‘রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প’ উপস্থাপনা করছেন। মোহাম্মদ আলী পরিচালিত এই সিরিজে দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি, জীবনযাপন ও পেশাগত বৈচিত্র্য তুলে ধরা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category