বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিশ্বকাপে মুখ ঢেকে কথা বললে লাল কার্ড: ফিফার নতুন নিয়ম

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ফুটবলে সাম্প্রতিক ২ বিতর্কিত ঘটনার প্রেক্ষিতে ২০২৬ বিশ্বকাপের আগে খেলোয়াড়দের লাল কার্ড দেখানোর নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ফিফা এবং আইএফএবি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাঠে তর্ক-বিতর্কের সময় কোনো খেলোয়াড় যদি হাত বা জার্সি দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু বলেন, তাহলে রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন। এই পদক্ষেপের পেছনে রয়েছে ভিনিসিয়ুস জুনিয়র এবং জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে ঘিরে সাম্প্রতিক একটি ঘটনা।

গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে প্রেস্তিয়ানির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন ভিনিসিয়ুস। অভিযোগ ছিল, প্রেস্তিয়ানি জার্সি দিয়ে মুখ ঢেকে এমনভাবে গালিগালাজ করেন যাতে ক্যামেরা বা লিপ-রিডিংয়ে তা ধরা না পড়ে। পরে ইউরোপীয় ফুটবল সংস্থা তাকে সমকামী বিদ্বেষমূলক মন্তব্যের জন্য ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।

নতুন নিয়মে আরও কঠোরতা আনা হয়েছে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ নিয়েও। এখন কোনো দল বা খেলোয়াড় প্রতিবাদ জানাতে মাঠ ছেড়ে বেরিয়ে গেলে সংশ্লিষ্ট সবাইকে লাল কার্ড দেখানো হবে। এমনকি দলের কর্মকর্তারা যদি খেলোয়াড়দের মাঠ ছাড়তে উৎসাহ দেন, তারাও শাস্তির আওতায় পড়বেন।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে জানুয়ারিতে আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালের একটি ঘটনা। মরক্কোর বিপক্ষে পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগাল দল একযোগে মাঠ ছেড়ে চলে যায়, যার ফলে প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। যদিও পরে সেনেগাল শিরোপা জিতেছিল, আপিলের পর সেই শিরোপা বাতিল করা হয়।

ফিফা ও আইএফএবির এই নতুন নিয়ম মাঠের শৃঙ্খলা বজায় রাখা এবং অসদাচরণ কঠোরভাবে দমন করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category