রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

প‍্যারিসে জাঁকজমকপূর্ণ আয়োজনে এম আই বি টেলিভিশনের ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০৯ Time View

ইউরোপের জনপ্রিয় বাংলা মিডিয়া প্ল্যাটফর্ম এম আই বি টেলিভিশনের ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
গতকাল রবিবার (২৬ এপ্রিল ) প্যারিসের উপকণ্ঠ পন্তায় অবস্থিত হোটেল ক্যাম্পানিলের বল রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি এবং কমিউনিটির সংবাদ পরিবেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা এই মিডিয়া হাউসের বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ইউরোপজুড়ে বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

এম আই বি টেলিভিশনের চেয়ারম্যান রিপন বড়ুয়ার সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব নিউজ ফয়সাল আহমেদ দ্বীপ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন, কমিউনিটি ব্যাক্তিত্ব সালেহ আহমদ চৌধুরী, আশরাফ ইসলাম, আলী শাহেদ, আসাদ আলম বেপারী, পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল আলম, মোল্লা আব্দুর রহিম, এস এম মিল্টন সরকার, পর্তুগালের কৃষি উদ্যোক্তা আরিফ হোসেন রিগান, মিজানুর রহমান সরকার, বাংলাদেশ ফার্ণিচারের চেয়ারম্যান সেলিম রেজা, এস এ ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সাব্বির আহমেদ, চট্টলা ট্রেডিংয়ের চেয়ারম্যান টিটু বড়ুয়া, আরিফ হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, রিয়াদ হোসেন, আসাদ রেজা, বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা শাহেদ সহ আরো অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানানো হয় এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাদের অভ্যর্থনা করা হয়। এরপর এম আই বি টেলিভিশনের গত ৮ বছরের পথচলা, অর্জন, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি কমিউনিটির খবর ও বাস্তব চিত্র তুলে ধরতে এম আই বি টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সমাজ, সংস্কৃতি, সাংবাদিকতা, ব্যবসা এবং কমিউনিটি উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন, শাহ গ্রুপের সিইও এবং ফ্রান্স ক্রিকেট অ্যাসোসিয়েশন এর সদস্য ফাতেমা খাতুন, চট্টলা ট্রেডিংয়ের চেয়ারম্যান টিটু বড়ুয়া, এম এস ফুড এর চেয়ারম্যান মোল্লা আব্দর রহিম, পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী ফরমুলা ডমিনান্ত এল ডি এর চেয়ারম্যান ফখরুল আলম, বাংলাদেশ ফার্ণিচারের চেয়ারম্যান সেলিম রেজা, এস এ ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সাব্বির আহমেদ, সরকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মিলন্ট সরকার, জার্মানীর উদ্যোক্তা ইন্জিনিয়ার সাইফুর চৌধুরী আরিফ গ্লোবালের চেয়ারম্যান আরিফ হোসেন রিগান এবং সামাজিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category