শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফ্যাসিস্ট আমলের সার ডিলার বাতিল, নতুন নিয়োগ শিগগিরই: নুরুল ইসলাম মনি ‘ছাত্রলীগ হামলা করত জয় বাংলা বলে, শিবির করেছে নারায়ে তাকবির বলে’: রাশেদ খাঁন শাজাহানপুরে ৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধে বাড়ছে জ্বালানি তেলের দাম নতুন করে টাকা ছাপানোর পথে সরকার, মূল্যস্ফীতি নিয়ে পিআরআইয়ের উদ্বেগ প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বিশেষ বৈঠক পুলিশের ১৩ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর এক দশক পর তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্য গ্রেপ্তার পাচারকৃত অর্থ দেশে ফেরাতে কঠোর অবস্থানে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট আমলের সার ডিলার বাতিল, নতুন নিয়োগ শিগগিরই: নুরুল ইসলাম মনি

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

সংসদ লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার সংসদ লবিতে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ‍্য জানান।

তিনি বলেন, অতীতের অনিয়ম ও বিতর্কের অভিযোগ বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

এদিকে দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের একটি কমিটি গঠনের কথাও জানান তিনি। কমিটিতে সরকারি দল ও বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য রাখা হবে এবং এর নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিরোধী দলের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন এবং পরে সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।

সরকারের এই পদক্ষেপের ফলে সার সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category