সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

‘ছাত্রলীগ হামলা করত জয় বাংলা বলে, শিবির করেছে নারায়ে তাকবির বলে’: রাশেদ খাঁন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০০ Time View

বিএনপি নেতা রাশেদ খাঁন অভিযোগ করেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ ও সহিংসতায় ধর্মীয় স্লোগান ব্যবহার করে পরিস্থিতি উত্তপ্ত করছে ছাত্রশিবির। তিনি বলেন, অতীতে ছাত্রলীগ রাজনৈতিক স্লোগান দিয়ে হামলা চালালেও বর্তমানে ছাত্রশিবির ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান ব্যবহার করে একই ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে থেকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এই স্লোগান মুখে নিয়ে পাবনার ঈশ্বরদী কলেজে শিবির এমন তাণ্ডব ও ভাঙচুর চালিয়েছে। ক্ষমতায় থাকলে নাকি সেই ছাত্র সংগঠন আধিপত্য বিস্তার করে। কিন্তু আমরা লক্ষ্য করছি প্রথমবারের মত বিরোধীদল হয়ে ছাত্রশিবিরের দাপট।

রাশেদ বলেন, সাধারণ শিক্ষার্থীর বেশ ধারণ করে ক্যাম্পাস দখল করে রেখেছে তারা এবং ছাত্রদল কোনো ধরনের রাজনৈতিক কর্মযজ্ঞ করতে গেলে, সেটাকে বিতর্কিত করার চেষ্টা করছে। এর আগে হল কমিটি গঠন নিয়ে একই নাটক করেছিল। কিন্তু নির্বাচনের আগে ও পরে দেখেছি জামায়াতে ইসলামীর ভোট চাওয়ার নামে ছাত্রশিবির সবচেয়ে বেশি লেজুড়বৃত্তি করেছে। তারা তো ডাকসুসহ সকল ছাত্র সংসদকে নিজেদের কার্যালয় বানিয়ে ফেলেছে।

বিএনপির এ নেতা আরও বলেন, এছাড়া নিজেদের স্টেক ও ক্রেডিট নিতে গিয়ে গণঅভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের বিতর্কিতও করেছে। এনসিপির মত কেউ কেউ পরবর্তীতে জামায়াত জোটে গিয়ে কোনরকম বেঁচে আছে।

শেষে রাশেদ বলেন, জামায়াত শিবিরের রাজনীতি এমন যে, ওদের সমালোচনা করলে বটবাহিনী লেলিয়ে দেয়। সেটাও না হয় মানা যায়। কিন্তু আজকে দেখলাম হামলার সময় ‘নায়ারে তাকবীর আল্লাহু আকবার’ এর মত পবিত্র স্লোগানকে ব্যবহার করে বিতর্কিত করার চূড়ান্ত রকমের অপচেষ্টা করলো ছাত্রশিবির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category