সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

গণমাধ্যম-রাজনীতিতে জবাবদিহির সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯৬ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের রাজনীতিবিদ ও গণমাধ্যমের অনেকের মধ্যেই জবাবদিহিতার বাইরে থাকার প্রবণতা রয়েছে। তিনি মনে করেন, এ দুটি ক্ষেত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারলে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে না।

বুধবার দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক একটি ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশের রাজনীতি কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছাতে পারেনি। একই সঙ্গে অনেক গণমাধ্যমকর্মীও বিভিন্নভাবে জবাবদিহিতা এড়িয়ে চলার চেষ্টা করেন।

তিনি আরও জানান, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয় এবং বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে। তবে নাগরিক সাংবাদিকতার বর্তমান ধারা সভ্যতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা গেলে শৃঙ্খলা ফিরে আসবে বলেও তিনি মনে করেন।

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী জানান, বিষয়টি সম্পাদকদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category